একদিনে রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দু হাজার তিনশো উনিশ

15th August 2020 6:20 pm রাজ্য
একদিনে রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দু হাজার তিনশো উনিশ


করোনার আ-ব-হে ভারত তথা সারা বিশ্বে মৃ-ত্যুর একটা কালো ছায়া ঘনিয়ে এসেছে। আমেরিকা, রাশিয়া, ভারত, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি সহ আরো অন্যান্য দেশে করোনা দাপিয়ে স-ন্ত্রা-স চালাচ্ছে। সকলেই মৃ-ত্যুর আ-ত-ঙ্কে প্রহর গুনছেন। কবে সমস্ত কিছু স্বাভাবিক হবে সেই আশায় দিন গুনছেন সকলেই। এক লহমায় সমস্ত চেনা পরিচিত চিত্রগুলোকে পাল্টে দিয়েছে এই মা-র-ণ রোগ।

ভারতে মহারাষ্ট্রের মধ্যে করোনার প্র-কো-প সবথেকে বেশি দাঁড়িয়েছে। রাশিয়া করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট‌ও খুব শীঘ্রই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে বলে জানিয়েছে।  একটু আশার আলো দেখছে বিশ্ববাসী।  বাংলার বুকেও ভয়া-বহ তা-ন্ড-ব চালাচ্ছে করোনা। করোনায় একদিনে সর্বোচ্চ আ-ক্রা-ন্তে-র ঘটনা ঘটলো বাংলার বুকে। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলার বুকে করোনায় আ-ক্রা-ন্ত হয়েছেন মোট ৩,০৩৫ জন মানুষ।এই নিয়ে পশ্চিমবঙ্গের মোট করোনা আ-ক্রা-ন্তে-র সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১ লাখ ১০ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় জীবনাসান ঘটেছে ৬০ জনের। যার ফলে রাজ্যে করোনায় মোট মৃ-তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩১৯ জন।

 বর্তমানে এরাজ্যে হাসপাতালে ভর্তি করোনার সক্রিয় আ-ক্রা-ন্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৮৫০ জন। জানা গিয়েছে ডিসচার্জ রেট রাজ্যে ৭৩.৫৭%। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৭২ জন করোনা রোগী। জানা গিয়েছে এখনও পর্যন্ত মোট ৮১ হাজার ১৮৯ জন রোগী করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়ি গিয়েছেন।





Others News

ফের এগিয়ে এলেন দেব ! তাঁর উদ্যোগে লকডাউনের দিন পরীক্ষা দেওয়ার অনুমতি পেল ছাত্ররা!

ফের এগিয়ে এলেন দেব ! তাঁর উদ্যোগে লকডাউনের দিন পরীক্ষা দেওয়ার অনুমতি পেল ছাত্ররা!


#কলকাতা:  আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ- অভিনেতা দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে পড়ুয়াদের সমস্যার সমাধান করলেন তিনি। ২৭ ও ৩১ শে অগাস্ট পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন। এই দুটি দিনই পরীক্ষার তারিখ ফেলেছে বিএইচইউ বিশ্ববিদ্যালয়। এমএসসি এনট্রেন্স পরীক্ষা হবে এই দু'দিন।

সাধারণ মানুষের পক্ষে লকডাউনে বেরোনো সম্ভব নয়। অন্যদিকে পরীক্ষা না দিতে পারলে একটা গোটা বছর নষ্ট। এই পরিস্থিতিতে কোনো উপায় না দেখতে পেয়ে, দেবকে ট্যুইট করেন কয়েকজন ছাত্র। সাংসদ-অভিনেতা বলেন, তিনি কথা দিতে পারছেন না, তবে অবশ্যই চেষ্টা করবেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানান দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে, মেলে বিশেষ অনুমতি। ২৭ ও ৩১ শে অগাস্ট নিজেদের গাড়ি কিংবা ভাড়া গাড়ি করে পরীক্ষা দিতে যেতে পারবে ছাত্ররা। তাঁদের আটকানো বা কোনো জরিমানা করা হবে না। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চাই অ্যাডমিট কার্ড।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি মেইল করে এই অনুমতির কথা জানানো হয়েছে ছাত্রদের। পরীক্ষা দিতে পারবে জানতে পেরে বেজায় খুশি তাঁরা। কথা রাখার জন্য দেবকে ট্যুইটারে বিশেষ ধন্যবাদ জানায় পরীক্ষার্থীরা।  তাদের পরীক্ষা যাতে ভাল হয়, এই কামনাই করেন দেব। পাশাপাশি এই বিশেষ অনুমতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন তিনি। পরিযায়ী শ্রমিক, বয়স্ক মাস্ক ওয়ালা কিংবা মরণাপন্ন মানুষের জন্য প্লাজমা জোগাড় করা, এই দুর্যোগের সময় সাংসদ-অভিনেতা বার বার বাড়িয়ে দিয়েছেন তাঁর সাহায্যের হাত।