নবদ্বীপ সারস্বত পল্লী তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তি, আত্মঘাতী বলে অনুমান

19th August 2020 8:34 pm নবদ্বীপ
নবদ্বীপ সারস্বত পল্লী তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তি, আত্মঘাতী বলে অনুমান


সাংসারিক অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন নবদ্বীপের সারস্বত পল্লীর এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম শীতল দাস বয়স 45। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার 1 নাম্বার ওয়ার্ডের সারস্বত পল্লীর। এই নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। শোনা যায় বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল স্ত্রীর সঙ্গে। গত 17 ই আগস্ট গায়ে আগুন দেন শীতল দাস নামে ওই ব্যক্তি, তারপর তাকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় আজ ভোর রাতে তার মৃত্যু, তারপর মৃতদেহ টি ময়না তদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর হাসপাতালে। 





Others News

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ


৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ। 

গত ১৪ই জানুয়ারি থেকে আগামী ১৭ই জানুয়ারি অর্থোপেডিক এর আউটডোর সহ অর্থোপেডিক অনকল ও সার্জারি অনকল বন্ধ থাকবে ফলে নবদ্বীপ হাসপাতালে আসা শতাধিক মানুষ চিকিৎসা পাবেন না, এর পাশাপাশি অর্থোপেডিক বিভাগে ভর্তি রত রোগীরা ও চিকিৎসার সুযোগ পাবেন না। যদি ও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া জানান নি।