লক ডাউন অমান্যকারী ধৃত ১৭ জন কে নবদ্বীপ আদালতে পাঠাল নবদ্বীপ পুলিশ

21st August 2020 7:18 pm নবদ্বীপ
লক ডাউন অমান্যকারী ধৃত ১৭ জন কে নবদ্বীপ আদালতে পাঠাল নবদ্বীপ পুলিশ


লক ডাউন অমান্যকারী ধৃত ১৭ জন কে দুর্যোগ মোকাবিলা আইন অমান্য করায় নবদ্বীপ আদালতে পাঠাল পুলিশ ।নবদ্বীপ থানার সূত্রে জানতে পারা যায় রাজ্য জুড়ে চলা 20 তারিখ ও 21 তারিখের দুইদিন লক ডাউন এর প্রথম দিন বিভিন্ন ছুতো দেখিয়ে বের হওয়া ১৭ জন কে গ্রেপ্তার করা হয়, এবং তাদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইন অমান্য করার অপরাধে শুক্রবার দুপুরে নবদ্বীপ আদালতে পাঠানো হয়।

আজও লক ডাউন চলেছে সারা রাজ্য জুড়ে। করোনা মহামারী রুখতে লক ডাউন একমাত্র পথ বলে মনে করেন বিশেষজ্ঞরা। 





Others News

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ


৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ। 

গত ১৪ই জানুয়ারি থেকে আগামী ১৭ই জানুয়ারি অর্থোপেডিক এর আউটডোর সহ অর্থোপেডিক অনকল ও সার্জারি অনকল বন্ধ থাকবে ফলে নবদ্বীপ হাসপাতালে আসা শতাধিক মানুষ চিকিৎসা পাবেন না, এর পাশাপাশি অর্থোপেডিক বিভাগে ভর্তি রত রোগীরা ও চিকিৎসার সুযোগ পাবেন না। যদি ও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া জানান নি।