নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া কে অপহরণে অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করলো নবদ্বীপ থানার পুলিশ

25th August 2020 12:06 pm নবদ্বীপ
নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া কে অপহরণে অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করলো নবদ্বীপ থানার পুলিশ


নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া কে অপহরণে অভিযুক্ত যুবক সহ তার বাবাকে গ্রেপ্তার করলো নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায় অভিযুক্তদের নাম রহিম শেখ, আলতাভ শেখ। তাদের বাড়ি নবদ্বীপ ব্লক এর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মহেশগঞ্জ মণ্ডল পাড়া এলাকায় । এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে ওই স্কুল পড়ুয়ার বাবা মূল অভিযুক্ত রহিম শেখ ও তার পরিবারের বাবা মা ও কাকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর জেলা আদালতের সামনে থেকে ওই ধৃত যুবক ও তার বাবা কে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে ৩৬৩ ও ৩৬৬ এবং ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে আদালত অভিযুক্ত দের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।





Others News

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ

৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ


৪ দিন বন্ধ অর্থোপেডিক আউটডোর সহ ২ টি অনকল পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ। 

গত ১৪ই জানুয়ারি থেকে আগামী ১৭ই জানুয়ারি অর্থোপেডিক এর আউটডোর সহ অর্থোপেডিক অনকল ও সার্জারি অনকল বন্ধ থাকবে ফলে নবদ্বীপ হাসপাতালে আসা শতাধিক মানুষ চিকিৎসা পাবেন না, এর পাশাপাশি অর্থোপেডিক বিভাগে ভর্তি রত রোগীরা ও চিকিৎসার সুযোগ পাবেন না। যদি ও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া জানান নি।