নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ও নবদ্বীপ ব্লক এর ৫ জন সহ গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭

31st August 2020 1:14 pm নদিয়া
নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ও নবদ্বীপ ব্লক এর ৫ জন সহ গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭


আজকে জেলার করোনা আপডেট :

একদিনে আক্রান্তের নিরিখে ফের রেকর্ড জেলায়। গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ফের নতুন করে ১৪৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে চাকদহ মিউনিসিপ্যালিটি ১৮ জন, চাকদহ ব্লক ২১ জন, কল্যাণী মিউনিসিপ্যালিটি ৪ জন, রানাঘাট মিউনিসিপ্যালিটি ১ জন, গয়েশপুর মিউনিসিপ্যালিটি ৩ জন, শান্তিপুর মিউনিসিপ্যালিটি ৪ জন, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ২ জন, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ৬ জন, কৃষ্ণনগর ১ ব্লক ৫ জন, কৃষ্ণনগর ২ ব্লক ৬ জন, হাঁসখালি ব্লক ১৩ জন, নাকাশিপাড়া ব্লক ৩৭ জন, কালিগঞ্জ ব্লক ১ জন, করিমপুর ১ ব্লক ১০ জন, করিমপুর ২ ব্লক ৭ জন, নবদ্বীপ ব্লক ৩ জন, শান্তিপুর ব্লক ১ জন, হরিণঘাটা ব্লক ২ জন, তেহট্ট ১ ব্লক ১ জন, রানাঘাট ১ ব্লক ১ জন এবং রানাঘাট ২ ব্লকে ১ জন আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১৫২ জন। এঁদের মধ্যে কল্যাণী এবং কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি হওয়া ১৪৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। (জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর)।

Copyright©️ 2017 nadianews24.com

 





Others News